ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাওডাঙ্গা ইউনিয়নে মাদক সেবীদের বেপরোয়া মোটর সাইকেল দৌরাত্ম, আতঙ্কে সাধারণ মানুষ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বিকেলের পর থেকে ইউনিয়নের বিভিন্ন সড়কে কিছু যুবক অত্যন্ত দ্রুতগতিতে ও অসচেতনভাবে মোটরসাইকেল চালিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ফুলমতি এলাকায় এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি দেখা যায়। এলাকাবাসীর দাবি, সেখানে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক কেনাবেচার অভিযোগ দীর্ঘদিনের। তারা জানান, মাদকের প্রভাবে কিছু ব্যক্তি নিয়মিতভাবে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে এলাকাবাসীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
অভিযোগ রয়েছে, এসব মোটরসাইকেলের অনেকগুলোর বৈধ নম্বরপ্লেট নেই বা নম্বরপ্লেটবিহীন অবস্থায় চলাচল করে। ফলে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটলেও তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসী আরও জানান, সম্প্রতি মাদক সংশ্লিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, বালাহাট বাজার এলাকাতেও কিছু মোটরসাইকেল আরোহীর বেপরোয়া চলাচলের অভিযোগ রয়েছে। বাজারে ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও অভিভাবকরা।
স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা নিয়মিত অভিযান পরিচালনা, নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা এবং মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাওডাঙ্গা ইউনিয়নে মাদক সেবীদের বেপরোয়া মোটর সাইকেল দৌরাত্ম, আতঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৪:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬