বগুড়ার শেরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় গত (১৬ জুন) বিকালে শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের রাজারদিঘী রাজবাড়ী মুকুন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে থেকে মাদক কারবারী মোছাঃ মুর্শিদা বেগম (২৮), স্বামী মোঃ ওমর ফারুক, মোছাঃ মাহমুদা বেগম (৩৩), স্বামী মোঃ তোতা মিয়া, মোঃ সাইফুল ইসলাম (৬০), পিতা মৃত আবু হানিফ প্রামানিক, সকলের সাং-রাজারদিঘী (গুচ্ছগ্রাম), থানা-শেরপুর, জেলা-বগুড়াদেরকে সর্ব মোট ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। তারমধ্যে ১নং আসামী মোছাঃ মুর্শিদা বেগমের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২নং আসামী মোছাঃ মাহমুদা বেগমের হেফাজত থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩নং আসামী সাইফুল ইসলামের হেফাজত থেকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৩, তারিখ-১৬ জুন, ২০২৬; জিআর নং-১৫৫, তারিখ-১৬ জুন, ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; রুজু হয়।
এদিকে সচেতন গ্রামবাসীরা বলেন এই দুই নারী এবং এই পুরুষ দীর্ঘদিন যাবত মাদক কারবারির সঙ্গে যুক্ত ছিলো এবং এইসমস্ত মাদক ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিটি গ্রাম ও শহরের কিশোর থেকে শুরু করে যুবকদের মাঝে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াল থাবা..তাই আসুন চোখের সামনে মাদকাসক্ত হয়ে শেষ হয়ে যাওয়া থেকে আমরা আমাদের সন্তানদের বাঁচানোর চেষ্টা করি।
তারা আরো বলেন আমাদের দেশে যেভাবে মাদক
ছড়িয়ে পড়েছে তাতে আমরা নিজেরা সচেতন না হলে এবং পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী-বাহিনীর একার পক্ষে সম্ভব হবে না এটাকে নির্মূল করা।
মাহিন আহম্মেদ শেরপুর (বগুড়া) প্রতিনিধি 



















