রংপুরের তারাগঞ্জ উপজেলা উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ জাকির হোসেন (৪২)। তিনি কুর্শা পঞ্চায়েতপাড়া এলাকার মৃত ফরিজ মন্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়। এছাড়া আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে ২০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ মোনাববর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাগঞ্জ। এ সময় প্রসিকিউশন দাখিল করেন এস. এম. এলতাস উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারাগঞ্জে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গাঁজা সেবনের দায়ে তারাগঞ্জে যুবকের এক বছরের কারাদণ্ড
-
শাহাদাত হোসেন সোহাগ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 49
জনপ্রিয় সংবাদ




















