ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় মাদক ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার বিশাল ঐক্যবদ্ধ র‍্যালি

সমাজ থেকে মাদকের ভয়াল থাবা দূর করতে এবং যৌন নিপীড়নমুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিবারের উদ্যোগে একটি সচেতনতামূলক ঐক্যবদ্ধ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্লোগানে স্লোগানে মুখরিত
র‍্যালিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে সমাজ সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। পুরো পথ জুড়ে তারা স্লোগান দিতে থাকেন— “মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলাই বাড়ে বল” এবং “মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।”
শিক্ষার্থীদের বহন করা প্ল্যাকার্ডগুলোতে ফুটিয়ে তোলা হয় নানাবিধ সচেতনতার বার্তা:
“মাদককে পরিহার করি, শিক্ষাদীক্ষায় জীবন গড়ি।”
“শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রাখুন; যৌন নিপীড়নমূলক আচরণ পরিহার করুন।”
“জীবন যদি সফলতা চাও, মাদককে এক্ষুনি না বলে দাও।”
“আপনার সন্তানকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখুন।”

আয়োজক কমিটির পক্ষ থেকে শিক্ষকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ছাত্রীদের জন্য একটি সুরক্ষিত ও ইভটিজিং-মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতেই এই ঐক্যবদ্ধ প্রয়াস। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন প্রত্যেকে নিজ নিজ সন্তানের প্রতি আরও যত্নশীল ও সচেতন হন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাগুরায় মাদক ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার বিশাল ঐক্যবদ্ধ র‍্যালি

আপডেট সময় : ০৯:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬