জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে
পোরশা গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ইসমাইল হোসেন
নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে ১৬ জুন রোজ মঙ্গলবার ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এবং সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসমাইল হোসেন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তিনি শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।
এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তার এ সাফল্যে গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় পরিবার মনে করছে, এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরব ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
নওগাঁর পোরশাই জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত ।
-
পোরশা উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল আওয়াল - আপডেট সময় : ০৮:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















