ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আকস্মিক পরিদর্শন: পুলিশি সেবার মানোন্নয়নে ইতিবাচক উদ্যোগ

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি ও মূল্যায়নের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর বিরল থানা, মঙ্গলপুর পুলিশ তদন্তকেন্দ্র এবং বালুবাড়ী পুলিশ ফাঁড়িতে আকস্মিক পরিদর্শন একটি প্রশংসনীয় উদ্যোগ।
৫ জুন ২০২৬ তারিখে পরিচালিত এ পরিদর্শনে পুলিশ সুপার সংশ্লিষ্ট ইউনিটগুলোর সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং অফিসার ও সদস্যদের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করেন। এমন পরিদর্শন কেবল দাপ্তরিক আনুষ্ঠানিকতা নয়; বরং এটি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের যে প্রচেষ্টা চলমান, তার সফল বাস্তবায়নে এ ধরনের তদারকি কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হলে সেবার মান উন্নয়ন, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নাগরিকবান্ধব আচরণের বিকল্প নেই।
আকস্মিক পরিদর্শনের ফলে একদিকে যেমন প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হয়, অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পায়। একই সঙ্গে জনগণও আশ্বস্ত হয় যে, তাদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সক্রিয়ভাবে নজরদারি করছেন।
আমরা মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের পরিদর্শন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সেবামুখী সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আকস্মিক পরিদর্শন: পুলিশি সেবার মানোন্নয়নে ইতিবাচক উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬