ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাট টু চরফ্যাশনগামী বেরিবাধের উপরে জনৈক সিদ্দিক ব্যাপারীর দোকানের সামনে থেকে ২০০০ (দুই হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ১৫-০৫-২০২৬ তারিখ ০৯.০৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু হানিফ সংঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাট টু চরফ্যাশনগামী বেরিবাধের উপরে জনৈক সিদ্দিক ব্যাপারীর দোকানের সামনে থেকে ১। মোঃ আবুল কাশেম (২৬), পিতা-মোঃ জাফরুল্ল্যাহ ফরাজী, মাতা-শাহীনুর বেগম, সাং-আসলামপুর ৪নং ওয়ার্ড, ২। মোঃ হাছনাইন @ হাসান (২৬), পিতা-মোঃ হোসেন, মাতা-হাছিনা, সাং-দক্ষিণ ফ্যাশন, চরফ্যাশন পৌরসভা ৯নং ওয়ার্ড, উভয় থানা-চরফ্যাশন, জেলা-ভোলাদ্বয়কে ২০০০ (দুই হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।




















