২০২৯ সাল থেকে হলিউডের এক বড় পরিবর্তন আসছে। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে, তারা একটি চুক্তি করেছে যা ২০৩৩ সাল পর্যন্ত ইউটিউবকে অস্কারের বিশ্বব্যাপী সম্প্রচারের অধিকার দিবে। বর্তমানে অস্কার অনুষ্ঠান প্রতি বছরের ১৫ মার্চ এবিসি চ্যানেলে সম্প্রচারিত হয়। ২০২৯ সাল থেকে এটি ইউটিউবে সরাসরি ও বিনামূল্যে দেখা যাবে।
একাডেমির সিইও বিল ক্র্যামার ও সভাপতি লিনেট হাওয়েল টেলর বলেছেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বের আরো বেশি মানুষ অস্কার দেখতে পারবে, যা সদস্য এবং চলচ্চিত্র সম্প্রদায়ের জন্য উপকারী হবে।
পুরষ্কার অনুষ্ঠানের দর্শক সংখ্যা কয়েক দশক ধরে হ্রাস পেয়েছে, যদিও ২০২৫ সালে কিছুটা বৃদ্ধি দেখা গিয়েছিল। তরুণ দর্শকেরা এখন মোবাইল ফোন ও কম্পিউটার থেকে অনুষ্ঠানটি দেখার দিকে বেশি ঝুঁকছে।
ইউটিউবের সিইও নীল মোহন বলেছেন, অস্কার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এটি নতুন প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রাণিত করে থাকে।
এবিসি জানিয়েছে, তারা পরবর্তী তিনটি সম্প্রচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইউটিউবের অধিকার পাওয়ার ফলে স্পষ্ট হচ্ছে, ভবিষ্যতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির উপর নির্ভরতা আরো বাড়বে।
বিনোদন ডেস্ক 

























