ম্যাড থেটারের প্রযোজনায় নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন দলের প্রধান আসাদুল ইসলাম।
নাটকের কাহিনিতে উঠে এসেছে ১৯২৪ সালে পেরু সফরের পথে অসুস্থ হয়ে আর্জেন্টিনার সান ইসিদ্রোতে রবীন্দ্রনাথের অবস্থান এবং সেখানে তার পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে গড়ে ওঠা সখ্যের গল্প। সেই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতিকে নাট্যরূপ দেওয়া হয়েছে এই প্রযোজনায়।
নাটকটিতে মাত্র দুটি চরিত্র।
অনলাইন ডেস্ক 

























