রজনীকান্তের জীবনের গল্প নিয়ে কোনো গুজবের স্থান নেই, কারণ খবরটি নিশ্চিত করেছেন তার কন্যা সৌন্দর্যা। তিনি জানান, রজনীকান্ত ইতিমধ্যেই বইটি লেখা শুরু করে দিয়েছেন।
‘মুভিজ সিঙ্গাপুর’-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিজের লেখা এই বইয়ের ওপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর ভাবনাও রয়েছে তার। তবে এটি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে; কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালকের নাম এখনো চূড়ান্ত হয়নি। তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এই মহাতারকা।
অনলাইন ডেস্ক 

























