ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিগ বস’ জিতলেন গৌরব, কত টাকা পাচ্ছেন?

বিগ বস’ জিতলেন গৌরব, কত টাকা পাচ্ছেন?

অবশেষে শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসর। গতকাল রবিবার রাতে সালমান খানের সঞ্চালনায় হয় এবারের মৌসুমের গ্র্যান্ড ফিনালে। এবার ট্রফি জিতেছেন ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। সঙ্গে ঘরে তুললেন ৫০ লাখ রুপির পুরস্কার।

গ্র্যান্ড ফিনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন গৌরব। স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লিখেছেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’।

টফি জেতার পর গৌরবকে প্রশংসায় ভাসান সালমান খান।

তিনি বলেন, ‘ওর ব্যক্তিত্বকে অনেক প্রশংসা করব। তার চেয়েও বেশি সম্মান পাবে তার পরিবার ও বন্ধুরা। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমিও খুব শিগগির গৌরবের সঙ্গে কাজ করছি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, কৌতুকশিল্পী প্রণীত মোরে হয়েছেন তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন তান্যা মিত্তাল এবং পঞ্চম অবস্থানে থেকে শেষ করেছেন আমাল মালিক।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‘বিগ বস’ জিতলেন গৌরব, কত টাকা পাচ্ছেন?

আপডেট সময় : ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫