রাঙ্গুনিয়ায় তারেক জিয়া প্রজন্ম দলকে শক্তিশালী করতে সমাজসেবায় গুরুত্ব রেজাউল করিম শিকদারের
রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি রেজাউল করিম
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী
কোল্ড স্টোরেজে মনগড়া ভাড়া আদায় বন্ধ, আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা নির্ধারণ
কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলোতে আলু রাখা নিয়ে প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি আর অনিয়মের অবসান ঘটতে যাচ্ছে। দেশজুড়ে বেসরকারি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া কেজিপ্রতি ৬ টাকা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। নতুন এই নির্ধারিত সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৬ (খ) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে সারা দেশে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একদিকে আলু চাষিদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অন্যদিকে বাজারমূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে রাখাই এই যুগান্তকারী পদক্ষেপের মূল লক্ষ্য। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলেন – “কৃষক ও ভোক্তা উভয় পক্ষের স্বার্থ রক্ষায় কৃষি বিপণন অধিদপ্তর যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য জেলা পর্যায়ে একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে। প্রতিটি জেলা হতে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রতি কেজি ৬ টাকা হারে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়, যা গতবছর ছিল ৬.৭৫ টাকা। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণ করা কৃষক ও ব্যবসায়ীরা কিছুটি হলেও লাভবান হবেন। লালমনিরহাট জেলার ৯ টি হিমাগারে আমরা ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তির বিষয়টি অবহিত করেছি। আশাকরি সকল হিমাগার কতৃপক্ষ সরকারের এই নির্দেশনা মেনে ভাড়া আদায় করবেন। আদেশ অমান্য করে অতিরিক্ত এক টাকাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নবীনগরে তিতাস নদী ভরাট, ফরিদ মিয়াকে ২ লাখ টাকা ও ১৫ দিনের আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে তিতাস (বুড়ী) নদী ভরাট
নারায়ণগঞ্জ জেলার চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ০৩ জন আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শুভ চন্দ্র
রাণীনগর উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ
রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচন সম্পন্ন, গফুর খান সভাপতি ও সম্পাদক মহসিন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়া নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় ফারিয়া
ঢাকার বোট ক্লাবে অনুষ্ঠিত হলো এসএসসি’৮৭ বাংলাদেশ বন্ধুদের মিলন মেলা
শুক্রবার ৪ সেপ্টেম্বর সাভার তুরাগ নদীর পাড়ে বোট ক্লাবে
কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুব ধারার চেয়ারম্যান জুলহাস গ্রেপ্তার
অসহায় ও দরিদ্র মানুষের প্রায় এক কোটি টাকা আত্মসাতের



















