ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোল্ড স্টোরেজে মনগড়া ভাড়া আদায় বন্ধ, আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা নির্ধারণ

কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলোতে আলু রাখা নিয়ে প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি আর অনিয়মের অবসান ঘটতে যাচ্ছে। দেশজুড়ে বেসরকারি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া কেজিপ্রতি ৬ টাকা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। নতুন এই নির্ধারিত সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।

কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৬ (খ) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে সারা দেশে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একদিকে আলু চাষিদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অন্যদিকে বাজারমূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে রাখাই এই যুগান্তকারী পদক্ষেপের মূল লক্ষ্য।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলেন – “কৃষক ও ভোক্তা উভয় পক্ষের স্বার্থ রক্ষায় কৃষি বিপণন অধিদপ্তর যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য জেলা পর্যায়ে একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে। প্রতিটি‌ জেলা হতে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রতি কেজি ৬ টাকা হারে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়, যা গতবছর ছিল ৬.৭৫ টাকা। এই সিদ্ধান্ত কার্যকর হ‌ওয়ায় কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণ করা কৃষক ও ব্যবসায়ীরা‌ কিছুটি হলেও লাভবান হবেন। লালমনিরহাট জেলার ৯ টি হিমাগারে আমরা ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তির বিষয়টি অবহিত করেছি। আশাকরি সকল হিমাগার কতৃপক্ষ সরকারের এই নির্দেশনা মেনে ভাড়া আদায় করবেন। আদেশ অমান্য করে অতিরিক্ত এক টাকাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কোল্ড স্টোরেজে মনগড়া ভাড়া আদায় বন্ধ, আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা নির্ধারণ

আপডেট সময় : ১০:০০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬