ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় তারেক জিয়া প্রজন্ম দলকে শক্তিশালী করতে সমাজসেবায় গুরুত্ব রেজাউল করিম শিকদারের

রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি রেজাউল করিম শিকদার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার বিভিন্ন ছবি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

তারেক জিয়া প্রজন্ম দলের কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীদের উদ্দেশে রেজাউল করিম শিকদার বলেন, রাজনীতির পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য ও কর্মজীবনে মনোযোগী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, অহংকার কিংবা উচ্ছৃঙ্খল আচরণ থাকা যাবে না।

তিনি আরও বলেন, “মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে।”

রেজাউল করিম শিকদার আশা প্রকাশ করেন, কমিটিতে থাকা সকল সহযোদ্ধা ও কর্মী তাঁর এই নির্দেশনা ও আহ্বানকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন এবং সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি বলেন, তারেক জিয়া প্রজন্ম দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সামনে যেসব বাধা-বিপত্তি আসবে, তা ঐক্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করে সবাইকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, মানবিক ও সমাজকল্যাণমূলক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ায় তারেক জিয়া প্রজন্ম দলকে শক্তিশালী করতে সমাজসেবায় গুরুত্ব রেজাউল করিম শিকদারের

আপডেট সময় : ১০:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬