ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

‎লালমনিরহাটে সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

‎‎আমনের ভরা মৌসুমে সারের তীব্র সংকট ও ডিলারদের কারসাজির অভিযোগে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। ‎ ‎রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাফা (বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) গুদামের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ‎ ‎​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে আমন ধানের জমিতে সার প্রয়োগের সময় হলেও কৃষকরা সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাচ্ছিলেন না। রবিবারেও সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা ফেটে পড়েন। তারা বাফা গুদাম এলাকার সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে পথরোধ করেন এবং ডিলার ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা দায়িত্বরত কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া করেন। প্রাণভয়ে তারা পালিয়ে স্থানীয় একটি পেট্রোল পাম্পের ভেতর আশ্রয় নিলে কৃষকরা তাদের সেখানে অবরুদ্ধ করে রাখেন। ‎ ‎​আন্দোলনরত কৃষকদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে এবং কার্ডধারী প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না। অথচ কালোবাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। ‎ ‎​ঘটনার খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর কৃষকরা অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ‎

সরকারি চাকরিজীবীদের নতুন সুবিধা, মিলবে মোবাইল বিল ও সন্তান ভাতা

  সরকারি চাকরিজীবীদের নতুন সুবিধা, মিলবে মোবাইল বিল ও সন্তান

ধরলার ভাঙনে ভিটেমাটি হারিয়ে অন্যের জায়গায় আহাম্মদ-ছাপিয়ার মানবেতর জীবন

একসময় ধরলা নদীর তীরে ছিল নিজের ভিটেমাটি। ছিল মাথা গোঁজার

নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন

নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে বছরের বাকি ছয় মাস পানি কমে গিয়ে

ঢাকার বোট ক্লাবে অনুষ্ঠিত হলো এসএসসি’৮৭ সারা বাংলা বন্ধুদের মিলন মেলা

  শুক্রবার ৪ সেপ্টেম্বর সাভার তুরাগ নদীর পাড়ে বোট ক্লাবে

নাগেশ্বরীতে মুরগির ব্যবসায়ীকে হামলার অভিযোগ, ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের দাবি

  কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ববিরোধের জেরে মো. মতিয়ার রহমান নামে এক

ধনবাড়ী উপজেলা পরিষদের সিও সেজনু অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের সিও (সিও) খন্দকার হারিছুর রহমান

মুন্সিগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ সৈয়দ জামাল হোসেন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

  মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ

মানিকগঞ্জে শিবালয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ- নিঃস্ব নারী

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে