বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার অনুমোদনে জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের ৬৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ৩১ মে ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে মিছবাহুল আম্বিয়াকে আহ্বায়ক, রুহুল ইসলাম রাজ কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফরহাদুজ্জামান ফাহাদ কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক , সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জৈন্তাপুর উপজেলায় জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে নবনির্বাচিত আহ্বায়ক মিছবাহুল আম্বিয়া এবং সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদ তাঁদের ওপর অর্পিত দায়িত্বের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এক প্রতিক্রিয়ায় তারা বলেন, জৈন্তাপুর উপজেলা তাঁতীদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের অগ্রযাত্রা ও সফলতার জন্য সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম 

























