ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর পৌর বিএনপির আওতাধীন ৯নং ওয়ার্ড পূর্ব শাখার মাছিমপুর অঞ্চলের

জামালপুর পৌর বিএনপির আওতাধীন ৯নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির আঞ্চলিক কমিটি গঠন ও এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এ কর্মীসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি পূর্ব শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন
৯ নং ওয়ার্ড পূর্ব শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
তিনি বলেন, “জামালপুর পৌরবাসী যদি আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক শিশু পার্ক নির্মাণ করবো। পাশাপাশি শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সুপেয় পানির ব্যবস্থা, আলোকসজ্জা ও নাগরিক সেবার মান উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জামালপুর পৌরসভা গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন ও জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীম মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনগণের পাশে থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মীসভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নতুন আঞ্চলিক কমিটিতে সভাপতি মো. আবেদ আলী ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জামালপুর পৌর বিএনপির আওতাধীন ৯নং ওয়ার্ড পূর্ব শাখার মাছিমপুর অঞ্চলের

আপডেট সময় : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬