ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে এমপিকে হেয় প্রতিপন্নের চেষ্টা, কর্মী মূল্যায়ন সভা বানচালের অভিযোগ

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন এবং একই সঙ্গে আগামী ১৮ আগস্টের কর্মী মূল্যায়ন সভাকে বিতর্কিত ও বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের অভিযোগ, সংসদ সদস্যের উদ্যোগে আগামী ১৮ আগস্ট ২০২৬ আদিতমারী জি.এস. সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই একটি পক্ষ সংবাদ সম্মেলন করে এমপির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছে, যা একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ।

তাদের দাবি, আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সংবাদ সম্মেলনে মাত্র দু-একটি ইউনিয়নের সাবেক কমিটির কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধিকাংশ ইউনিয়ন থেকে উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের অধিকাংশই বিএনপির সাবেক কমিটির নেতা বলেও দাবি করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, বর্তমানে আদিতমারী উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। এ অবস্থায় সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজনকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বর্তমান নেতৃত্ব হিসেবে উপস্থাপন করা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় বিএনপির একাংশ আরও অভিযোগ করে বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ধারাবাহিকভাবে বিষোদগার করা কোনোভাবেই সাংগঠনিক সৌহার্দ্যের পরিচয় নয়। তাদের অভিযোগ, গুটিকয়েক ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধি করতে না পেরে এমপির বিরুদ্ধে বিভিন্নভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন।

অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, আদিতমারী-কালীগঞ্জ এলাকার সাধারণ মানুষ সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুলের বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করছেন। তাদের মতে, একজন নির্বাচিত সংসদ সদস্যকে তার স্বাভাবিক দায়িত্ব ও জনসম্পৃক্ত কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করা হলে এর বিরূপ প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যেও পড়তে পারে।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, ব্যক্তিগত স্বার্থে একজন নির্বাচিত সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন না করে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে আগামী ১৮ আগস্টের কর্মী মূল্যায়ন সভাকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আদিতমারীতে এমপিকে হেয় প্রতিপন্নের চেষ্টা, কর্মী মূল্যায়ন সভা বানচালের অভিযোগ

আপডেট সময় : ১০:২১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬