ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপ-পরিচালক আসলাম হোসেনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান: ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আটক, মোবাইল কোর্টে সাজা

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর ১২:০০টা থেকে ১২:৩০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, কুষ্টিয়ার একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এবং কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালনের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. হাবিব (২১), পিতা: মো. দুলাল, সাং: মোল্লাতেঘরিয়া, থানা: কুষ্টিয়া সদর; মো. আশফাক আলম (৩৪), পিতা: মৃত জাকির হোসেন, সাং: মাছপাড়া, থানা: পাংশা, জেলা: রাজবাড়ী; মো. মানিক (৩৩), পিতা: হাজী আবু তালেব মনা, সাং: থানাপাড়া, থানা: কুষ্টিয়া সদর; এবং মো. খাদিমুল ইসলাম (৪৯), পিতা: মৃত নজিমউদ্দিন, সাং: জয়নাবাদ চরপাড়া, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া।

অভিযানে উদ্ধারকৃত আলামত হিসেবে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরিদর্শক খবির আহমেদ এবং উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অধিদপ্তর সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উপ-পরিচালক আসলাম হোসেনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান: ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আটক, মোবাইল কোর্টে সাজা

আপডেট সময় : ১০:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬