ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে ঘুরে দাড়াঁনোর প্রত্যাশা ইসলামী আন্দোলন বাংলাদশ’র নেতাকর্মীদের

চলতি বছরের গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাড়াঁনোর প্রত্যাশা ইসলামী আন্দোলন বাংলাদশ নরসিংদী জেলা শিবপুর উপজেলার তৃনমূল নেতাকর্মীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী শোচনীয় পরাজয় বরণ করতে হয়। মো: ওয়ায়েজ হোসেন ভূইয়া হাতপাখার দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে মাএ ৬ হাজার ৫ শত ১৩ টি ভোট পান। যা মোট ২ লাখ ৮০ হাজার ৯৭০ টি ( পুরুষ ১ লাখ ৪১ হাজার ৯ জন, নারী – ১ লাখ ৩৯ হাজার ৯৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার) ভোটের বিপরীতে অতি সামান্য। নির্বাচনে এই শোচনীয় পরাজয়ের ফলে মানুষিকভাবে ভেঙ্গে পড়েন স্হানীয় নেতাকর্মীরা। বর্তমানে আগের সেই ভুল-ক্রটি গুলি ভুলে গিয়ে দলকে সাংগঠনিক ভাবে আরোও শক্তিশালী করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান কয়েকজন নেতা। নির্বাচনের আগে দীর্ঘ সময় জোটবদ্ধ ভাবে প্রচার- প্রচারণা চালিয়ে আসা জোটটি শেষ পর্যন্ত আর টিকে নাই। নির্বাচনে পরাজয়ের জন্য এটাও একটি কারণ বলে মনে করেন দলের অনেকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ( ছদর) আলহাজ্ব আব্দর রহীম মীর দৈনিক বাংলার সংবাদ’কে বলেন — নির্বাচনের আগে ইসলামের স্বার্থে আমরা জোট করে ছিলাম। কিন্তু জামায়াতে ইসলামীর জন্য আমরা শেষ পর্যন্ত আর জোটে থাকতে পারি নাই। জোটের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল ক্ষমতায় যেতে পারলে দেশে শরীয়া আইন বাস্তবায়ন করা।কিন্তু জামায়াতে ইসলামী সেই লক্ষ্য থেকে সরে গিয়ে আমেরিকা ও ভারতের সাথে গোপন চুক্তি করেছিল। যা কখনোই ইসলামর জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে আমরা মনে করে ছিলাম। তাই আমরা জোট থেকে বেরিয়ে একক ভাবে নির্বাচন করায় আমাদের দলের জন্য কিছুটা ক্ষতি হয়েছে।তবে ইসলামের জন্য উপকার হয়েছে। গত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামীতে দলকে আরও শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই আমরা প্রস্তুতি গ্রহন করেছি। অল্প সময়ের মধ্যেই আমরা আবারও ঘুরে দাড়াঁতে পারবো বলে প্রত্যাশা করছি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবপুরে ঘুরে দাড়াঁনোর প্রত্যাশা ইসলামী আন্দোলন বাংলাদশ’র নেতাকর্মীদের

আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬