‘রান সিরাজগঞ্জ ৭.৫ কে ম্যারাথন’ দেশের ১০০০ জন ম্যারাথন দৌড়বিদগণ অংশ গ্রহণ কারি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে শুরু করে , সিরজাগঞ্জ যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় এসে শেষ হয়। প্রথম বিজয়ী হয়েছেন সিলেট জেলা, দ্বিতীয় বিজয়ী হয়েছেন খুলনা জেলা, তৃতীয় বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জ জেলা। এ সময় দেশের সকল রানার দের অংশগ্রহণে সিরাজগঞ্জ জেলা কে মনে হয়েছে একখণ্ড বাংলাদেশ। উপস্থিত সকলের মাঝে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এরপর বিজয়ীদের হাতে সম্মাননা এবং মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন। পরে বৃক্ষ প্রেমিক শহিদুল ইসলামের বৃক্ষ, রোপন করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। বৃক্ষরোপন শেষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মানবতার ফেরিওয়ালা ও সমাজসেবক,, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মোঃ আব্দুস সাত্তার এর সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। বৃক্ষরোপন শেষে সিরাজগঞ্জকে সবুজায়ন করতে হাজী আব্দুস সাত্তারকে আরও বেশি বেশি গাছ লাগাতে বললেন সিরজাগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ পৌর শহরের বগুড়া বাস স্ট্যান্ড হতে সৈয়দ স্পিনিং মিল রোডে আয়ারল্যান্ডের উপর দিয়ে ফক্সপাম গাছ রোপন সহ বিভিন্ন জায়গা বৃক্ষরোপনের কথা উল্লেখ্য করেন। সিরাজগঞ্জ কে সবুজায়ন শিয়ালকোল এলাকার ফোর লেনে বৃক্ষরোপন করার জন্য হাজী আব্দুস সাত্তার কে পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, আজকের এই ছোট উদ্যোগই আগামী দিনের বড় বিপ্লব। একটি পরিষ্কার শহর, একটি সচেতন সমাজ, একটি সুন্দর দেশ—এই লক্ষ্যেই এগিয়ে চলা।
“আপনি-আমি বদলালে, বদলে যাবে দেশ” চলুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এই অভিযানে শরিক হই।
এই অভিযানে শরিক হিসেবে গত ২৭ ও ২৯ এপ্রিল ২০২৬ সিরাজগঞ্জ পৌরসভাকে সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন করতে চান্দ আলী মোড় থেকে বাজার স্টেশন পর্যন্ত ১’শ ফক্সপাম গাছ রোপন করার পর দ্বিতীয় দফায় শহরের মুজিব সড়ক ও মুক্তির সোপানের চারিদিকে ১’শ ফক্সটেইল পাম গাছ, বাজার স্টেশনে ৪টি চেরি গাছ ও পৌর মালশাপাড়া কবরস্থানে ফুল গাছ, রহমতগঞ্জ কবরস্থানের ২০০ সুপারি গাছ এবং পৌর মহাশ্মশান ঘাট ( ঘুড়কা) ২০০ টি সুপারি গাছ রোপন করেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো :আব্দুস সাত্তার। আজকের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী দের মাঝে সাত্তার ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ৭.৫ কে ম্যারাথন দৌড় :
-
শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- 40
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















