হাঁটুর বয়সী প্রেমিকে মজেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্ট থেকেই ফাঁস হলো সেই গোপন খবর। গত বুধবার সন্ধ্যায় এনরিক ইগলেসিয়াসের হাইভোল্টেজ কনসার্টে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই ক্যামেরাবন্দি হন রহস্যময় ১৯ বছরের ছোট পুরুষের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন। দুজনই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে এসেছিলেন। আর সেই ছবি নেটভুবনে ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটপাড়া।
























