সেখানে তিনি জানিয়েছেন, ‘শরতের জবা’ মুক্তির পর ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সবকটিই ফিরিয়ে দেন নায়িকা।
কুসুম শিকদার বলেন, ‘সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে অবশ্যই কাজ করতে পারতাম। হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট।
প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে, বা যাঁরা বানাচ্ছেন, তাঁরা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।’
আমার বিশ্বাস, ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। আর লেখা ধরলে তো আরো বেশি সময় লাগে। মনমতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করব।
অভিনেত্রী মনে করেন, পর্দায় নিয়মিত থাকা নয়—ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিনোদন ডেস্ক 

























