ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে দোয়া পাঠ করলে লেখা হয় অনবরত সওয়াব

যে দোয়া পাঠ করলে লেখা হয় অনবরত সওয়াব

উম্মুল মোমিনীন জোয়ায়রিয়াহ (রা.) -কে রাসুল (সা.) নিচের দোয়াটি শিখিয়েছিলেন-

سُبْحَانَ ٱللَّهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি, ওয়া রিজা নাফসিহি, ওয়া যিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহ।

অর্থ : আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও তাঁর প্রশংসা বর্ণনা করছি, তাঁর সৃষ্টিসংখ্যা পরিমাণ, তাঁর মর্জি অনুযায়ী, তাঁর আরশের ওজন পরিমাণ এবং তাঁর কালামের কালির পরিমাণ।

জোয়ায়রিয়াহ (রা.) বলেন, রাসুল (সা.) সাতসকালে আমার কাছ থেকে ঘরের বাইরে গেলেন এবং আমি জায়নামাজে বসে অজিফা পড়ছিলাম, তারপর চাশতের পর দিনের এক-চতুর্থাংশ চলে গেল। তখন রাসুল (সা.) ফের ঘরে এলেন।

তখনো আমি একই অবস্থায় জায়নামাজে অজিফা পড়ায় মগ্ন ছিলাম। তা রাসুল (সা.) দেখে আমাকে বলেন যে আমি যাওয়ার সময় তোমাকে যে অবস্থায় দেখেছি এখনো কি তুমি সেই আগের অবস্থায় রয়ে গেছ? আমি বলেছি, হ্যাঁ; রাসুল (সা.) বলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর যে চারটি কালিমা পাঠ করেছি, তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই চারটি কালিমার ওজন বেশি ভারী হবে। (মুসলিম, হাদিস : ৬৮০৬)

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যে দোয়া পাঠ করলে লেখা হয় অনবরত সওয়াব

আপডেট সময় : ০৯:৫৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬