ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

সৌদি আরবের মক্কায় পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত, ব্যাখ্যা পর্ব অন্তর্ভুক্ত রয়েছে।

এবার ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন পুরুষ ও নারী এই প্রতিযোগিতায় অংশ নেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) মক্কায় পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। প্রতিযোগিতাটি আগামী ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলবে।

এই প্রতিযোগিতার লক্ষ্য হলো মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করতে, বুঝতে ও তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা, একটি সম্মানজনক প্রতিযোগিতা গড়ে তোলা এবং কোরআনের সেবা ও এর হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে তুলে ধরা।

এদিকে প্রথমবারের মতো এবার নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতা পাঁচ বিভাগে অনুষ্ঠিত হবে। এর মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬