ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের ব্যবহৃত স্বর্ণের গহনার জাকাত

প্রশ্ন :

আমার এক মেয়ের স্বর্ণ আছে ৯ ভরি আর অন্য মেয়ের আছে ৫ ভরি, উভয়ের স্বর্ণ মেলানো হলে উভয়ের ওপর জাকাত ফরজ হয়, প্রশ্ন হলো, উভয়েরটা মিলিয়ে দুজনের ওপর জাকাত ফরজ, নাকি দ্বিতীয় মেয়ের ওপর জাকাত ফরজ হবে না?

– আব্দুল খালেক, নোয়াখালী

উত্তর :

অন্তত ৭.৫ ভরি স্বর্ণ যার মালিকানায় থাকবে তার ওপর জাকাত ফরজ হবে। একজনের স্বর্ণ অন্যজনের সঙ্গে যোগ করা হবে না। হ্যাঁ, যদি মেয়েদের স্বর্ণের মালিক না বানিয়ে শুধু ব্যবহারের জন্য দেওয়া হয় এবং তা আপনারই মালিকানাধীন থাকে তবে আপনার অন্যান্য সম্পত্তির সঙ্গে যোগ করে জাকাত দিতে হবে। উল্লেখ্য, পাঁচ-ছয় ভরি স্বর্ণের সঙ্গে যদি কিছু রুপা বা নগদ টাকা থাকে এবং স্বর্ণ, রুপা ও টাকার একত্রে মূল্য ৫২.৫ ভরি রুপার মূল্যের সমপরিমাণ হয়, তখন বছর অতিবাহিত হওয়ার পর জাকাত দিতে হবে।

-(বাদায়েউস সানায়ে : ২/৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/২৪৪)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেয়েদের ব্যবহৃত স্বর্ণের গহনার জাকাত

আপডেট সময় : ০৯:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬