শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে এসে ভোটাররা বলছেন, পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
এদিকে ভোট দিতে দেখা গেল বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাবিলাকে।
রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে এসেই দেখা হয়ে গেল ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে। পাটোয়ারী কাবিলাকে কাছে পেয়েই আনন্দিত হয়ে ওঠেন। নিজেই এগিয়ে যান, কথা বলেন।
কাবিলার সঙ্গে।
এ সময় দুজনকেই বেশ হাসি খুশি দেখা যায়। পাটয়ারী তার কাছে ভোটের আবেদন করেন। কাবিলাও আনন্দে সম্মতি জানিয়ে দেন। কুশল বিনিময় শেষে দুজন দুজনার পথে হাঁটেন।
কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। চলচ্চিত্রে কৌতুক এবং খলনায়ক চরিত্রে অভিনয় করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে উপস্থিতি কমে গেছে। কণ্ঠে সমস্যা হওয়ায় তাকে খুবই নিচু স্বরে কথা বলতে হয়। ফলে তিনি অনেকটাই অন্তরালে থাকেন।
কাবিলা ২০০৩ সালে ‘অন্ধকার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বিনোদন ডেস্ক 

























