রবিবার (৮ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইন্তেকাল করেন তিনি।
মুসলিমবিশ্ব তাঁর কথা শুনেছে। তিনি ১৮ রমজানে ৯৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তা ছিল সুন্দরভাবে বেঁচে থাকা জীবন এবং একটি সুন্দর বিদায়। আমি মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে, মরহুমের পরিবার ও শুভানুধ্যায়ী সবার প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাকে তাঁর অনুকম্পা দান করুন এবং ধার্মিকদের মধ্যে সর্বোচ্চ স্থান দান করুন।
ড. মুহাম্মদ নকিব আল-আত্তাস জ্ঞানের ইসলামীকরণের ধারণার (Concept of Islamisation of Knowledge) পথিকৃৎ হিসেবে বিবেচিত। ধর্মীয় শিক্ষা, ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব, সাহিত্য এবং শিল্পসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর এ ধারণার প্রয়োগ করা হয়।
ড. সাইয়েদ মুহাম্মদ নকিব ছিলেন মালয়েশিয়ার বিখ্যাত থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন (আইএসটিএসি)-এর প্রতিষ্ঠাতা। তিনি সমসাময়িক ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ছিলেন সমানভাবে সমাদৃত।
২০২৪ সালে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইসকান্দার তাকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে রাজকীয় অধ্যাপকের পদ ও উপাধি প্রদান করেন। রাজকীয় অধ্যাপক (Royal Professor) হলো মালয়েশিয়ার সর্বোচ্চ ও সবচেয়ে সম্মানিত অধ্যাপকের পদ যা রাজা কর্তৃক প্রদত্ত। তা জনগণ ও দেশের জন্য মূল্যবান অবদান রেখেছেন এমন বিশিষ্ট অধ্যাপকদের দেওয়া হয়। এর আগে এই উপাধিতে ভূষিত প্রথম ও একমাত্র ব্যক্তি ছিলেন ১৯৭৮ সালে প্রয়াত রাজকীয় অধ্যাপক আবদুল আজিজ উংকু আব্দুল হামিদ।
অনলাইন ডেস্ক, 

























