এমনকি অভিনেত্রী দিশা পাটানিও নিজের ফলো তালিকা থেকে সুরজকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেন নেটিজেনরা। এরপরই অনেকে ধারণা করতে শুরু করেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই এই দূরত্ব তৈরি হয়েছে।
২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি—দুই রীতিতেই বিয়ে হয়েছিল মৌনী ও সুরজের। দীর্ঘদিন ধরেই তাদের সুখী দম্পতি হিসেবে দেখতেন ভক্তরা। কিন্তু হঠাৎ করেই সম্পর্ক ভাঙনের গুঞ্জনে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। তবে এই গুঞ্জনের শেষ কোথায়, সেটাই এখন দেখার অপেক্ষা।
সূত্র: এনডিটিভি

























