ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • 447

সৌদি সরকারের সঙ্গে চলতি ২০১৭ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে রোববার (২৯ জানুয়ারি) সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি ও কারিগরি দল।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম সচিব মো. আবদুল জলিলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন যুগ্মসচিব মো. হাফিজউদ্দিন, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ডা. মো. আবুল কালাম আজাদ, ব্যক্তিগত অফিসার মো. আবু সাইদ, ধর্মসচিবের ব্যক্তিগত সহকারি মো. গোলাম মাওলা, বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ও ধর্ম মন্ত্রণালয়ের সহকারি প্রোগ্রামার মো. নাজমুল হাসান।

এ প্রতিনিধি দলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতও অর্ন্তভুক্ত হবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলে ধর্মমন্ত্রী ও ধর্ম সচিবের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও মেয়েও সৌদি আরব যাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী

আপডেট সময় : ১২:২৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭