ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ‘ফ্যামিলি ম্যান’-এর চতুর্থ সিজন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 47

আসছে ‘ফ্যামিলি ম্যান’-এর চতুর্থ সিজন

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় কিস্তির সাফল্যের মধ্যেই এলো নতুন সুখবর। আসছে চতুর্থ সিজন—এমনটা নিশ্চিত করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়।

এ বিষয়ে সিরিজটির নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে বলেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছে, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা।

এদিকে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩-এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। শ্রিকান্ত তিওয়ারিকে দেখা যাবে আরেকটি নতুন ও ঝুঁকিপূর্ণ মিশনে।

শোনা যাচ্ছে, এবার গল্পের প্রধান পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল।

আগের মতোই ফিরছেন শরিব হাশমি, প্রিয়ামণিসহ মূল অভিনেতারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আসছে ‘ফ্যামিলি ম্যান’-এর চতুর্থ সিজন

আপডেট সময় : ১০:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫