প্রশ্ন
আমার বোনদের মাসিক আয় ৩০ হাজার টাকা। তাদের ব্যাংকঋণ আছে ২ লাখ ৪০ হাজার টাকা। তবে একটি সমিতিতে বাড়ি করার উদ্দেশ্যে মাসিক ২০০০ টাকা করে জমা দেয়। এ অবস্থায় তাদের ওপর কোনো জাকাত আসবে কি?
-মাহবুব, মাদারীপুর
উত্তর
প্রশ্নে বর্ণিত অবস্থায় যদি তাদের বার্ষিক ব্যয় বার্ষিক আয়ের চেয়ে বেশি বা সমান হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে না।
যদি আয়ের চেয়ে ব্যয় কম হয়ে উদ্বৃত্ত থাকে এবং ওই উদ্বৃত্ত টাকা ব্যাংকের উল্লিখিত ঋণ সমপরিমাণ হয়, তবু জাকাত ওয়াজিব হবে না। আর যদি উদ্বৃত্ত ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত হয় এবং ওই টাকা ৫২.৫ তোলা রুপার মূল্য পরিমাণ হয়, তখন জাকাত ওয়াজিব হবে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত টাকা হিসাব করে প্রতি হাজারে ২৫ টাকা করে জাকাত আদায় করতে হবে।
– (আদ্দুররুল মুখতার : ২/২৫৯, রাদ্দুল মুহতার : ২/২৬২, ফাতহুল কাদির : ৬/১৬৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/২৮৮)
অনলাইন ডেস্ক, 

























