ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি বেঁচে আছি এবং ভালো আছি’, মৃ,ত্যুর গুজবে হায়দার হোসেন

দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর নিয়ে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। এমনকি কয়েকটি মূলধারার সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই অপপ্রচার চালানো হয়।

ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়।

অনেকেই সত্যতা যাচাই করতে ফোন এবং বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন।

গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন নিজেই। তিনি লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই শিল্পী বলেন, ‘সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। একের পর এক ফোন আসছে। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি ও ভালো আছি।’

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম হায়দার হোসেন।

তার কালজয়ী গান ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাইসা গেছি’ আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘আমি বেঁচে আছি এবং ভালো আছি’, মৃ,ত্যুর গুজবে হায়দার হোসেন

আপডেট সময় : ০৬:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬