বৃহস্পতিবার (৬ আগস্ট) মক্কায় পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। প্রতিযোগিতাটি আগামী ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলবে।
এই প্রতিযোগিতার লক্ষ্য হলো মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করতে, বুঝতে ও তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা, একটি সম্মানজনক প্রতিযোগিতা গড়ে তোলা এবং কোরআনের সেবা ও এর হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে তুলে ধরা।
এদিকে প্রথমবারের মতো এবার নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতা পাঁচ বিভাগে অনুষ্ঠিত হবে। এর মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
অনলাইন ডেস্ক 

























