ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে কি আসছে আরিফিন শুভর ‘মালিক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকাই চলচ্চিত্রে উৎসবের আবহ তৈরি হলেও এবার নতুন সিনেমার সংখ্যা তুলনামূলক কম। এখন পর্যন্ত ঈদের সিনেমার আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ‘রকস্টার’ এবং ‘রইদ’–এর নাম।

এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে আরিফিন শুভ অভিনীত ‘মালিক। 

দীর্ঘদিন ধরেই সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সম্প্রতি অভিনেতা আরিফিন শুভর এক রহস্যময় পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি নতুন ছবি প্রকাশ করেন তিনি।

ছবির ক্যাপশনে লেখেন, ‘সব কিছুর শেষে একজনই থাকে… মালিক!’ 

এই পোস্টের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে—তবে কি আসন্ন ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি?

প্রকাশিত ছবিগুলোতে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে শুভকে। লম্বা চুল, পরিপাটি দাড়ি আর রুক্ষ অভিব্যক্তিতে তাঁর নতুন উপস্থিতি মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়। ভক্তদের অনেকেই মনে করছেন, এটি ‘মালিক’ সিনেমার চরিত্রেরই আভাস।

অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন।

সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত কোনো পোস্টার, টিজার কিংবা ট্রেলার প্রকাশ না হওয়ায় অনেকেই এর মুক্তি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। 

এ প্রসঙ্গে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘আমরা এখনো সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। পরিকল্পনা ছিল পুরো কাজ শেষ করে তারপর আনুষ্ঠানিকভাবে সামনে আসার। এখনও আমরা সেই পথেই আছি। শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়েছে।

বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তবে এরই মধ্যে সিনেমার কিছু ফুটেজ ও শুটিংয়ের ছবি ফাঁস হয়েছে। সেগুলো দেখেই দর্শকের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সেন্সরে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে একসঙ্গে প্রচারণায় নামতে চাই। প্রযোজকেরও একই পরিকল্পনা। প্রচারণা শুরু হলেই ধাপে ধাপে সব প্রকাশ করা হবে।’

‘মালিক’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো, এর মাধ্যমে প্রায় চার বছর পর আবারও জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা তারকাঁটা এবং সাপলুডু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঈদে কি আসছে আরিফিন শুভর ‘মালিক

আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬