বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে দুটো প্যানেল লড়বে। একটি বাপ্পারাজ ও মুক্তির।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি বাপ্পারাজ। অন্যদিকে এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন রুমানা ইসলাম মুক্তি।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল।
গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
অনলাইন ডেস্ক, 

























