ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওকলাহোমায় বৈশাখী কনসার্ট মাতাবেন তারা

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে আয়োজিত এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও অভিনেতা জায়েদ খান।

দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আগামী ৯ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে আরও থাকবেন পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।

অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন সত্যিই গর্বের বিষয়।

উপস্থিত দর্শকদের জন্য এটি স্মরণীয় আয়োজন হবে বলেও আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের।

আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’ 

আয়োজকরা জানান, গান, বিনোদন ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা কনসার্ট।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ওকলাহোমায় বৈশাখী কনসার্ট মাতাবেন তারা

আপডেট সময় : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬