ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানসহ দুবাইয়ে আ,টকে শুভশ্রী, কলকাতায় বসে উ,দ্বি,গ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফলে আপাতত দুবাইতেই আটকে পড়েছেন তিনি।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী জানান, শনিবারই দুবাই পৌঁছেছেন অভিনেত্রী ও তাদের ছেলে ইউভান।

তবে পরদিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে তারা অবস্থান করছেন পাম জুমেরিয়াহ এলাকার একটি হোটেলে।

রাজ বলেন, গতকাল, শনিবারই ওখানে পৌঁছেছে ওরা। বেড়াতে গিয়েছে।

আর কাল থেকে পরিস্থিতিও ওখানে জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। স্বাভাবিকভাবে আমরা সকলেই খুবই চিন্তায় রয়েছি। আমাদের কথা হয়েছে দু’জনের।

সঙ্গে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে।

তিনি জানান, হোটেলের অদূরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং স্থানীয় সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও দুবাইয়ে তাদের পরিচিত বন্ধু ও আত্মীয়রা পাশে রয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে সাহায্য করছেন। রাজ বলেন, “দুশ্চিন্তায় রয়েছি, তবে আতঙ্কিত নই।”

এদিকে কলকাতায় মেয়ে ইয়ালিনিকে নিয়ে রয়েছেন রাজ।

স্ত্রী ও সন্তানদের দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চাওয়া হয়েছে কিনা— এমন প্রশ্নে তিনি জানান, এখনো সে পথে হাঁটেননি। আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা নিরাপদেই দেশে ফিরবেন।

উল্লেখ্য, শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ এবং কাতারের দোহায় হামলার খবর প্রকাশ্যে এসেছে। একই পরিস্থিতিতে সেখানে অবস্থান করছেন অভিনেত্রী সোনাল চৌহান এবং ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সন্তানসহ দুবাইয়ে আ,টকে শুভশ্রী, কলকাতায় বসে উ,দ্বি,গ্ন স্বামী

আপডেট সময় : ০৯:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬