ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ শতকের গল্প নিয়ে বিজয়-রাশ্মিকা জুটির নতুন ছবি ‘রানাবালি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 54

১৯ শতকের গল্প নিয়ে বিজয়-রাশ্মিকা জুটির নতুন ছবি ‘রানাবালি’

অভিনেতা বিজয় দেবেরকোন্ডার আসন্ন ছবির নাম প্রকাশ করেছেন নির্মাতারা। সোমবার (২৬ জানুয়ারি) জানানো হয়, ছবিটির নাম রানাবালি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবিটির মুক্তির তারিখও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ঘোষণা দেন নির্মাতারা।

পরিচালক রাহুল সাংকৃত্যনের পরিচালনায় নির্মিত রানাবালি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরকোন্ডা ও রাশ্মিকা মান্দান্না। ছবিটি চলতি বছরের ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৯ শতকের ভারতকে পটভূমি করে নির্মিত এই ছবির গল্প ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যে ঘটে যাওয়া কিছু বাস্তব ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় তৈরি।

বিজয় দেবেরকোন্ডাকে দেখা গেছে রানাবালি চরিত্রে এক রুক্ষ ও প্রভাবশালী রূপে, সম্পূর্ণ নতুন লুকে।

রাশ্মিকা মান্দান্না অভিনয় করেছেন জয়াম্মা চরিত্রে। পাশাপাশি আন্তর্জাতিক অভিনেতা আর্নল্ড ভসলুকে দেখা যাবে ব্রিটিশ অফিসার স্যার থিওডোর হেক্টরের চরিত্রে, যিনি ছবির প্রধান ভিলেন।

ডিয়ার কমরেড ও খুশি ছবির পর এটি বিজয় দেবেরকোন্ডা এবং প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্সের তৃতীয় কাজ। একই সঙ্গে এই ছবির মাধ্যমে পরিচালক রাহুল সাংকৃত্যনের সঙ্গে ট্যাক্সিওয়ালা–এর পর আবারও একসঙ্গে কাজ করছেন বিজয়।

এই ছবির মাধ্যমে বিজয় দেবেরকোন্ডা ও রাশ্মিকা মান্দান্নার জনপ্রিয় জুটি আবারও ফিরছে। এর আগে গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড ছবিতে তাদের অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। টি-সিরিজের ব্যানারে উপস্থাপিত ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি অজয়-অতুল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

১৯ শতকের গল্প নিয়ে বিজয়-রাশ্মিকা জুটির নতুন ছবি ‘রানাবালি’

আপডেট সময় : ০৬:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬