ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার ফুলছড়িতে ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। গভীর রাতে উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের জনৈক মোঃ মহিদুল ইসলামের বসতবাড়ীর টিনসেট ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
‎‎
পুলিশ জানায়, রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আড্ডায় অপারেশন চালানো হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৯২ হাজার ১৭০ টাকা উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
‎‎
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আশরাফ আলী (৩৫), গ্রাম-গলনার চর, শ্রী দীজেন চন্দ্র বর্মন (৪৩), গ্রাম- পূর্ব ছালুয়া, বকুল মিয়া (৪৫), ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, উড়িয়া ইউনিয়ন, গ্রাম- উড়িয়া, নয়ন চন্দ্র বর্মন (৩৫), গ্রাম- পূর্ব ছালুয়া, নবাব আলী (৪৫), গ্রাম- মধ্য উড়িয়া, মোনতোস বর্মন (৩৬), গ্রাম- পূর্ব ছালুয়া, মোঃ সাইফুল ইসলাম সাজু (৪০), গ্রাম- গজারিয়া, মোঃ সাজু মিয়া (৪৩), গ্রাম-রতনপুর, সর্বখালা ফুলছড়ি অভিযানে উদ্ধারকৃত জুয়ার সামগ্রীগুলোর মধ্যে রয়েছে-৫ সেট তাস, হিসাবের খাতা, ৫টি গ্যাস লাইট, ৩ প্যাকেট স্টার সিগারেট, ৩ প্যাকেট নেভী সিগারেট, কমলা রঙের প্লাস্টিকের ত্রিপল, একটি নীল কম্বল এবং বিভিন্ন মূল্যমানের মোট ৯২,১৭০ টাকা।
‎‎
এ ঘটনায় অভিযুক্ত ঘর মালিক মোঃ মহিদুল ইসলাম (৪০) পলাতক রয়েছে। তিনি নিজের বসতবাড়ির ঘরটি জুয়া খেলার জন্য ভাড়া দিয়েছিলেন বলে জানায় পুলিশ।
‎‎গ্রেফতারদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় প্রকাশ্যে জুয়া আইনের ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা (নম্বর- ৩, জিআর-১১৯/২৫) রুজু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার ফুলছড়িতে ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

আপডেট সময় : ১০:৩১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫