সোনাগাজী ও বাংলাদেশের হাট-বাজারের মুদি -মনোহারি দোকান গুলোতে মানহীন, ভেজাল ও নিম্নমানের ঘিয়ে সয়লাব হয়ে গেছে। খাঁটি ঘিয়ের নামে পাম অয়েল, চর্বি, কৃত্রিম রং ও কেমিক্যাল মিশিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা এসব ভেজাল পণ্য বিক্রি করছেন আর তাদেরকে এ অনৈতিক কাজে সার্বিক সহযোগীতা করছেন এক শ্রেণির অসাধু ও লোভি বাবুর্চিরা।
সোনাগাজী উপজেলার সিনিয়র চিকিৎসক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. তোহিদুর রহমান বলেন, মানহীন, ভেজাল ও নিম্নমানের এসব ঘি খেলে কিডনি, লিভার, হৃদরোগ ও পেটের পীড়ার মতো মারাত্মক রোগ হতে পারে।
পুষ্টিবিদদের মতে, খাঁটি ঘিয়ের সুবাস হবে মিষ্টি ও প্রাকৃতিক। অতিরিক্ত গন্ধ বা কৃত্রিম সুবাস থাকলে বুঝবেন ঘিতে ভেজাল আছে। খাঁটি ঘি স্বাভাবিক তাপমাত্রায় তরল বা আধা-জমাট থাকে। ফ্রিজে রাখলে পুরোটাই জমে যায়। হাতে একটু ঘি নিয়ে ঘষে দেখুন। খাঁটি ঘি ত্বকে মিশে যাবে এবং সুবাস ছড়াবে।
এদিকে গুটিকয়েক লোভী মানুষের কারনে টাকা খরচ করে আসল ঘিয়ের পুষ্টিগুণ থেকে ক্রেতারা বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত।
সাহিদুর রহমান :সোনাগাজী প্রতিনিধি 

























