গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। গভীর রাতে উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের জনৈক মোঃ মহিদুল ইসলামের বসতবাড়ীর টিনসেট ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আড্ডায় অপারেশন চালানো হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৯২ হাজার ১৭০ টাকা উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আশরাফ আলী (৩৫), গ্রাম-গলনার চর, শ্রী দীজেন চন্দ্র বর্মন (৪৩), গ্রাম- পূর্ব ছালুয়া, বকুল মিয়া (৪৫), ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, উড়িয়া ইউনিয়ন, গ্রাম- উড়িয়া, নয়ন চন্দ্র বর্মন (৩৫), গ্রাম- পূর্ব ছালুয়া, নবাব আলী (৪৫), গ্রাম- মধ্য উড়িয়া, মোনতোস বর্মন (৩৬), গ্রাম- পূর্ব ছালুয়া, মোঃ সাইফুল ইসলাম সাজু (৪০), গ্রাম- গজারিয়া, মোঃ সাজু মিয়া (৪৩), গ্রাম-রতনপুর, সর্বখালা ফুলছড়ি অভিযানে উদ্ধারকৃত জুয়ার সামগ্রীগুলোর মধ্যে রয়েছে-৫ সেট তাস, হিসাবের খাতা, ৫টি গ্যাস লাইট, ৩ প্যাকেট স্টার সিগারেট, ৩ প্যাকেট নেভী সিগারেট, কমলা রঙের প্লাস্টিকের ত্রিপল, একটি নীল কম্বল এবং বিভিন্ন মূল্যমানের মোট ৯২,১৭০ টাকা।
এ ঘটনায় অভিযুক্ত ঘর মালিক মোঃ মহিদুল ইসলাম (৪০) পলাতক রয়েছে। তিনি নিজের বসতবাড়ির ঘরটি জুয়া খেলার জন্য ভাড়া দিয়েছিলেন বলে জানায় পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় প্রকাশ্যে জুয়া আইনের ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা (নম্বর- ৩, জিআর-১১৯/২৫) রুজু করা হয়েছে।
গাইবান্ধার ফুলছড়িতে ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার
-
(মোঃ ইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি - আপডেট সময় : ১০:৩১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- 114
জনপ্রিয় সংবাদ


























