- নিজ বাড়িতে কলকাতার জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টলিউডে তিনি ভিকি নামেই বেশি পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০। মৃত্যুর খবরটি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় পরিচালক রাজা চন্দ।
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর সঙ্গেও দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন প্রয়াত চিত্রগ্রাহক। তিনি জানিয়েছেন, কাজ নিয়েই সম্ভবত অবসাদে ভুগছিলেন।
ভিকির বন্ধুরা প্রেমেন্দুকে জানিয়েছেন, ইদানীং সেই কারণে নিজেকে নাকি একটু গুটিয়েও নিয়েছিলেন প্রয়াত চিত্রগ্রাহক। পরিচালকের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছিল তার।
ভিকি প্রসঙ্গে বক্তব্য জানিয়েছেন চিত্রগ্রাহক গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার।
ফেডারেশন নির্ধারিত ১৫ হাজার টাকা তুলে দেওয়া হবে ভিকির পরিবারের হাতে।
বিবাহিত ভিকির স্ত্রী এবং এক শিশুকন্যা বর্তমান।
























