ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 57

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা

  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। চলতি বছরের সেপ্টেম্বরে নির্মাতারা ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন থেকেই বলিউডে বেশ আলোচনা চলছিল, প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে কাকে দেখা যাবে? 

অবশেষে সব জল্পনার অবসান শেষে জানা গেল, হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন অর্থাৎ পর্দায় নরেন্দ্র মোদির মা হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ছবিটির সম্ভাব্য নাম ‘মা বন্দে’, পরিচালনা করবেন দক্ষিণ ভারতের নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী।

তার পরিচালনায় এটি হবে প্রথম হিন্দি বায়োপিক, যা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।রাবিনা ট্যান্ডন জানান, হীরাবেন মোদির জীবন তার গভীরভাবে নাড়া দিয়েছে। একটি সাধারণ গুজরাটি পরিবারের গৃহিণী হয়েও কীভাবে নিজের সন্তানদের মানুষ করেছেন, সৎপথে চলতে শিখিয়েছেন। এসব জানার পরই চরিত্রটির প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হীরাবেন মোদি ছিলেন এক নিঃশব্দ শক্তি। তার হাতে তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী এক নেতা। বাস্তব জীবনের এমন শক্তিশালী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক বিশেষ সম্মান।’

নির্মাতারা জানিয়েছেন, ছবিটি শুধুই রাজনৈতিক জীবনের গল্প নয়; বরং তুলে ধরা হবে এক মায়ের সংগ্রাম, তার বিশ্বাস, মূল্যবোধ এবং ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার লড়াই।

তাদের দাবি, বায়োপিকটি আদতে মা-ছেলের সম্পর্কের দীর্ঘ যাত্রা। নরেন্দ্র মোদি যখন চাওয়ালা ছিলেন, তখন থেকে শুরু করে তাঁর রাজনৈতিক যাত্রা– সবকিছুর আড়ালে যে একজন মায়ের নিঃশব্দ ত্যাগ লুকিয়ে আছে, সিনেমাটি সেই গল্পই বলবে।

সিনেমাটিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার উন্নি মুকুন্দন। তার মোদি-লুক প্রকাশের আগেই ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

নির্মাতারা আশা করছেন, বায়োপিকটি শুধু রাজনৈতিক দর্শকদের নয়, বৃহত্তর দর্শকের মন ছুঁয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা

আপডেট সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫