- অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন এক নারী উদ্যোক্তা। এরপর হয় মামলা। এসবের রেশ কাটতে না কাটতেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সায়ানা কুটর ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
সাধারণ ডায়েরিতে সায়ানা উল্লেখ করেন, ‘আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার নিজস্ব ফ্যাশন হাউস রয়েছে, স্টুডিও রয়েছে। দেশের নামিদামি সব তারকা আমার ফ্যাশন হাউসের কাপড় পরিধান করে থাকেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ‘শাড়ির জন্য গত ১৫ ডিসেম্বর ২০২৪ সালে আমি তার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করি। তারই পরিপ্রেক্ষিতে তিনি আমাকে ১৭/১২/২০২৪ইং তারিখে শাড়ি ফেরত চাওয়ার কারণে নানা প্রকার অশ্রাব্য ভাষায় গালাগালসহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
এতে আরো উল্লেখ করা হয়, বিগত ০৫/১১/২০২৫ ইং তারিখে বিভিন্ন সংবাদপত্রে তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি শাড়িবিষয়ক মামলার কথা জেনে আমি তাকে ফেসবুক মেসেঞ্জারে আমার শাড়িটি ফেরত দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করি।
সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে ০৭/১১/২০২৫ ইং তারিখে বিবাদী তিশা আমাকে ফেসবুক মেসেঞ্জারে ফোন করে মামলার হুমকিসহ আমার মান-সম্মানকে নষ্ট করে আমাকে সমাজে হেয় করে ভাইরাল করার হুমকি প্রদান করেন। এমনকি বিগত ১০/১১/২০২৫ ইং তারিখে আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে আমার ব্যবসা নষ্ট করবেন, আমার ব্যাবসায়িক সুনাম নষ্ট করবেন এবং আমার ডিজাইনকৃত কাপড় কেউ পরবে না মর্মে হুমকি প্রদান করেন। উক্ত বিষয়ে বর্তমানে আমি ভীষণ নিরাপত্তাহীনতাবোধ করছি।
অনলাইন ডেস্ক 

























