গুঞ্জন, ২০১৭ সালের সেই ছবির লিগ্যাসি পর্দায় ফিরছে।
যদিও এই খবরে সিলমোহর দেয়নি খুশি, করিশমা বা ছবির টিমের তরফে কেউই। তবে এই ছবি সম্পর্কে আর শোনা যাচ্ছে যে, ‘মম’ ছবির সিক্যুয়াল হলেও এই ছবি কিন্তু প্রথম ছবির সম্প্রসারণ নয়, বরং নতুন গল্পই বলবে ‘মম ২’।
তবে জল্পনা হলেও এই ছবির কথা একসময় এক সাক্ষাৎকারে নিজে বলেছিলেন বনি কাপুর।
তিনি জানিয়েছিলেন, খুশির কাজ দেখে তিনি বেশ আশাবাদী। তাই আগামীতে তিনি ‘মম ২’ ছবি তৈরি করলে তাতে খুশিকেই নিতে পারেন। এখন এই ছবির জল্পনা সেই প্রসঙ্গই উসকে দিচ্ছে।
বলে রাখা ভালো, বলিউডে ‘আর্চিজ’ ছবির হাত ধরে অভিষেক ঘটে খুশির।
অনলাইন ডেস্ক 

























