ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত

  • আপডেট সময় : ০১:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • 473

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান রাসেল নামে এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন।
তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে।
প্রবাসীদের বরাদ দিয়ে মিজানুর রহমান রাসেলের বাবা বুধবার সন্ধ্যায় জানান, রাসেল স্টুডেন্ট ভিসায় আড়াই বছর আগে আমেরিকা যায়। সেখানে লস এঞ্জেলেসের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করত। তার পাশাপাশি ভারমন্ট স্টিট অ্যান্ড লস-ফেলিজে শেভরন গ্যাস স্টেশনে একটি কোম্পানিতে চাকরি করতো। সেখানে দায়িত্বরত অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার দিকে সন্ত্রাসীদের গুলিতে সে মারা যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করোনার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
সেখানে কর্মরত কয়েকজন বাংলাদেশি মুঠোফোনে জানান, স্থানীয় কমিউনিটি নেতারা বাংলাদেশ কনস্যুলেটেরের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত

আপডেট সময় : ০১:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭