ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি বিজয়ী এবং একটি জামায়াত ইসলামী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নওগাঁ-১ আসনে (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) মোট ভোটকেন্দ্র ১৬৬টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
নওগাঁ-২ আসনে (ধামইরহাট ও পত্নীতলা) মোট ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
নওগাঁ-৩ আসনে (বদলগাছী ও মহাদেবপুর) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ফজলে হুদা ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।
নওগাঁ-৪ আসনে (মান্দা) মোট ভোটকেন্দ্র ১১৭ টি।
সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছে ৯৬ হাজার ৮১৪ ভোট।
নওগাঁ-৫ আসনে (নওগাঁ সদর) ভোটকেন্দ্র ১১৮টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছেন।
নওগাঁ-৬ আসনে (আত্রাই-রাণীনগর) ভোটকেন্দ্র ১১৫টি আসন। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছে।
উল্লেখ্য এই-যে, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৬টি আসনে ভোটার ছিলো ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।
তাং #১৩/ ০২/ ২০২৬ ইং
মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার (নওগাঁ)।
০১৭১৯-১৬৭৬১৮
মোঃ নাজমুল হক, স্টাফ রিপোর্টার (নওগাঁ): 

























