বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি জনাব আবুল খায়ের বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট জেলার সকল উপজেলা শাখার উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা সভাপতি আব্দুর রহমান (মেম্বার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব জামান আলমগীর।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার প্রধান উপদেষ্টা সাব্বির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির উপদেষ্টা ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম এবং উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা গিয়াস আল মামুন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ মোহাইমিন হেলাল, দপ্তর সম্পাদক নাইম আহমদ, প্রচার সম্পাদক জাহিদ ইসলাম জিসান, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কবির আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন রানা, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ, কোষাধ্যক্ষ রাসেল রনি এবং বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়েরকে বরণ করে নেন।
পরে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে ছিল— জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জৈন্তাপুর জোন, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতি, ঘিলাতৈল আশার আলো যুব সংঘ, খলার বন অটো বাইক সমিতি, জৈন্তাপুর পূর্ণ সার্ভিস গ্রুপ এবং এইচ অ্যান্ড এন এন্টারপ্রাইজ।
এছাড়াও সংবর্ধনা প্রদান করেন জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল গফফার চৌধুরী খসরু, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রধান উপদেষ্টা সাব্বির আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব জামান আলমগীর, জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী রাজু, সদস্য সৈয়দ আব্দুল হান্নান ও কানন তালুকদারসহ অনেকে।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় আবুল খায়েরকে গণসংবর্ধনা
-
রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৫:২৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- 47
জনপ্রিয় সংবাদ


























