ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের আইসিইউতে আ,গু,ন লেগে ১০ রোগীর মৃ,ত্যু

ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আনন্দবাজারে প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কটকে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলজে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। আগুন লাগার পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়।আগুন লাগার পর ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। হাসপাতালের কর্মীরা আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করলেও ১০ জনকে বাঁচানো যায়নি।

হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়।

সেখান থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার সময় আরো তিনজন প্রাণ হারান। তবে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে না কি আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া তিনি নিহতদের প্রতি পরিবারের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হন। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসপাতালের আইসিইউতে আ,গু,ন লেগে ১০ রোগীর মৃ,ত্যু

আপডেট সময় : ০৭:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬